Showing posts with label শিক্ষণীয়. Show all posts
Showing posts with label শিক্ষণীয়. Show all posts

Friday, May 1, 2020

গল্পকথা

একদিন এক গৃহিনী ঘরের দরজা খুলে
দেখেন তিন সাধু মনিষীকে । গৃহিনী
প্রথমে তাদের প্রনাম জানালেন এবং
ওনাদের ঘরের ভিতর প্রবেশ করতে
বললেন । একজন সাধু বললেন , " তোমার
স্বামী ঘরে আছে ?" গৃহিনী বললেন , "
না , উনি সন্ধ্যায় বাড়ী ফিরবেন । "
তখন সাধু বললেন , " ঠিক আছে তাহলে
আমরা বাইরের অপেক্ষা করি । "
সন্ধ্যা হলো , গৃহিনীর স্বামী ঘরে
ফিরলেন । স্বামী সব কথা শুনে স্ত্রী
কে বললেন , " যাও ত্রক্ষনি গিয়ে
মহাত্মাদের ঘরে নিয়ে আসো ।"
গৃহিনী বাইরে এসে সাধু মহাত্মাদের
বললেন , " হে মহাত্মাগন , আমার
স্বামী ঘরে এসেছেন , আপনারা কৃপা
করে আমাদের গৃহে আসুন । "
তিন সাধুর মধ্যে একজন সাধু উঠে বললেন
, " আমি হচ্ছি প্রেম , আমার সঙ্গে এই
সাধু হচ্ছেন ' সহযোগিতা ' আর ঐ সাধু
হচ্ছেন ' ধন ' । তোমার স্বামী কে গিয়ে
বলো যে , সে কোন সাধুকে ঘরে প্রবেশ
করতে দেবে ? "
গৃহিনী সঙ্গে সঙ্গে তার স্বামীর
কাছে গিয়ে সব কথা খুলে বললেন । সব
কথা শুনে স্বামী বললেন , " তাহলে
তো
' ধন ' কে ই ঘরে প্রবেশ করতে দেওয়া
উচিৎ । "
পাশের ঘরে থেকে তাদের ছোট্ট
মেয়েটি চিৎকার করে বলতে লাগলো
, "
না বাবা , তুমি ' প্রেম ' কে ই ঘরে
প্রবেশ করতে দাও , কারন ' ধন ' থেকেও
আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন '
প্রেম ' , কারন আমাদের মধ্যে প্রেম
বন্ধন না থাকলে আমরা ' ধন ' দিয়ে কি
করবো ? "
মেয়ের কথা শুনে মা বাবা রাজী
হয়ে
গেলেন । এরপর গৃহিনী বাইরে এসে
বলতে লাগলেন , " হে মহাত্মাগন ,
আপনাদের মধ্যে যিনি ' প্রেম ' তিনি
আমার সঙ্গে আমাদের গৃহে আসুন । "
যখন মহাত্মা ' প্রেম ' রওনা দিলেন ,
তখন প্রেমের পিছন পিছন ' ধন ' এবং '
সহযোগিতা ' ও রওনা দিলেন । গৃহিনী
বললেন , " আরে একি , আমি তো শুধু '
প্রেম ' মহাত্মাকেই আসতে বললাম ,
উনার সঙ্গে সঙ্গে আপনারা আসছেন
কেন ? "
এই কথা শুনে ' প্রেম ' মহাত্মা বলতে
লাগলেন , " আমি যখন কোথাও যাই ,
তখন আমার সঙ্গে সঙ্গে ' ধন ' এবং '
সহযোগিতা ' ও আমার পিছন পিছন চলে
আসে । কিন্তু তারা যদি কোথাও যায় ,
তাহলে তাদের কারোর পিছন পিছন
কেউ যায় না । "
তাই বন্ধুরা ' প্রেম ' থেকে বড় এই
দুনিয়াতে আর কিছুই নেই ।
ভগবান কে পাওয়ার একমাত্র রাস্তা
হলো সেই " প্রেম ভক্তি "।।


শিক্ষন

> #শৃঙ্খলা ____ দেখেছি আমি পিপীলিকার মধ্যে যারা একে অপরকে টপকে সামনে এগিয়ে যায় না।
.
> #একতা ____ দেখেছি আমি কাকের মধ্যে যারা একজন বিপদে পড়লে তাৎক্ষনিক ১০০ জন সেখানে এসে হাজির হয়।
.
> #বিশ্বস্ততা ____ দেখেছি আমি কুঁকুরের মধ্যে যারা প্রভুর কথায় জীবন দিতেও প্রস্তুত থাকে।
.
> #সরলতা ____ লক্ষ্য করেছি আমি পায়রার মধ্যে যারা অতি অল্প সময়ে অপরিচিত মানু্ষ কে সহজেই আপন করতে জানে।
.
> #পরিশ্রমী ____ আমি দেখেছি ঘোড়ার মধ্যে যারা মনিবের কথায় ঘন্টার পর ঘন্টা ছুটাছুটি করে যায় কোন প্রতিবাদ করা ছাড়াই ।
.
> #উদারতা ____ দেখেছি আমি বৃক্ষের মধ্যে যারা ফল ধরার পর তা উজার করে বিলিয়ে দেয় অন্যদের মুখে।
.
> #নিরবতা ____ আমি দেখেছি নদীর মধ্যে যে কিনা হাজারো বাধা পেড়িয়ে নিরবেই সাগরে মিশে যায়।
.
>#হিংসা__#অহংকার__#পরনিন্দা__#নির্দয়__# নিষ্ঠুরতা_____দেখেছি আমি সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে!!!
।। হরিবোল।। হরিবোল ।। হরিবোল ।।হরিবোল।।