Wednesday, June 17, 2020

রকমারি কোফতা

উপকরনঃ

৪ টা সিদ্ধ আলু

১ ১/২ কাপ লাল বাধাকপি কুচি

১ টা মাঝারি পেঁয়াজ কুচি

২-৩ টা কাঁচা মরিচ কুচি

১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়া

১/২ চা চামচ ধনিয়া গুঁড়া

১/৪ চা চামচ গরম মশলা গুঁড়া ( ঐচ্ছিক )

১/২ চা চামচ আমচুর পাউডার ( শুকনো আমের গুঁড়া )

১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি

লবন স্বাদ অনুযায়ী

তেল হালকা ভাজার জন্য ( Shallow frying )

প্রনালিঃ

একটি পাত্রে তেল ছাড়া সব ভালমত মাখিয়ে নিতে হবে। নিজের ইচ্ছামত আকার দিয়ে চপ বানিয়ে নিতে হবে।
একটি প্যানে অল্প তেল গরম করে হালকা করে ভেজে নিতে হবে ( shallow fry )। এরপর পরিবেশন করুন সস দিয়ে।


উপকরণ:

পালং শাক কুচানো ২ কাপ

বেসন ৩-৪ কাপ

রসুন বাটা ১/২ ছোট চামচ

নুন ২ ছোট চামচ

কাঁচা লংকা ২ টি কুচানো

লংকা গুঁড়ো ১/২ ছোট চামচ

গোলমরিচ গুঁড়ো ১/২ ছোট চামচ

চিজ ২ চামচ কোরা

দুধ ২ কাপ

ময়দা ১ বড়ো চামচ

সাদা তেল ভাজার জন্য প্রয়োজনমতো

মাখন ১ চামচ

প্রণালী:

তেল গরম করুন। কুচনো পালং-এর সঙ্গে বেসন, রসুন, নুন, লংকা গুঁড়ো মিশিয়ে বল তৈরি করে নিন।গরম তেলে কড়া করে ভেজে নিন বলগুলি। কড়ায় মাখন গরম করে ময়দা ভাজুন। ধীরে ধীরে দুধ ঢালুন। গ্রেভি তৈরি হলে নুন, গোলমরিচ, চিজ দিন। একটি প্লেটে এই বলস রেখে তার ওপর গ্রেভি ঢেলে দিন। কাঁচা লংকা কুচি ছড়িয়ে নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


উপকরন:

কড়াইশুঁটি ১০০ গ্রাম

আলুসেদ্ধ মাঝারি ১ টা

কাঁচালঙ্কা ২ টি

চিনি ১ চামচ

নুন স্বাদমতো

ধনেপাতা কুচি ২ চামচ

গরম মশলা ১ চামচ

বেসন ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ২ চামচ

লেবুর রস ১ চামচ

সরষের তেল প্রয়োজনমতো

জিরে ১/২ চামচ

টমেটো বাটা ২ টেবিল চামচ

দই ২ চামচ

নুন স্বাদমতো

জিরে গুঁড়ো ১ চামচ

মৌরি গুঁড়ো ১ চামচ

আদা বাটা ১ চামচ

লল্কা গুঁড়ো ১ চামচ

তেজপাতা ২ টি

কাজু-পোস্ত বাটা ২ টেবিল চামচ

কচি কড়াইশুঁটি ১/২ কাপ

নারকেল দুধ ১/২ কাপ

ঘি ১ চামচ

গরম মশলা ১ চামচ

তেজপাতা ১ টি

ধনেপাতা কুচানো ১/২ কাপ

প্রণালী:

কোপ্তা:

কড়াইশুঁটি ২টো লঙ্কা দিয়ে বেটে নিন। আলু সেদ্ধ, নুন, ১ চিমটে চিনি, ধনেপাতা, গরম মশলা, লেবুর রস, বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বল তৈরি করে নিন। ননস্টিক প্যানে অল্প তেলে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে।

গ্রেভি:

এক টেবিল চামচ সরষের তেলে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। সঙ্গে সঙ্গে নুন, চিনি, লঙ্কা গুড়ো, দই, টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। আদা বাটা, জিরে-মৌরি গুঁড়ো দিয়ে নেড়ে নিন। কাজু-পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে কড়াইশুঁটি, তেজপাতা আর পরিমানমতো জল দিয়ে ফোটাতে হবে। ঘন ভাব হলে নারকেল দুধ দিয়ে নেড়ে ঘি, ধনেপাতা কুচানো, গরম মশলা ছড়িয়ে আঁচ থেকে নামাতে হবে। কোপ্তাগুলো একটা থালায় সাজিয়ে গ্রেভিটা ওপরে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে পরিবেশন করুন।


মাটন কিমা ৫০০ গ্রাম

ডিম ৫ টা

পেঁয়াজ বাটা ৪ চামচ

পেঁয়াজ কুচি লাল করে ভাজা ২টি বড়

রসুন বাটা ১ চামচ

আদা বাটা ১ চামচ

জিরে গুঁড়ো ১ চামচ

গরম মশলা গুঁড়ো ১/২ চামচ

বেসন ১২৫ গ্রাম

লাললঙ্কা গুঁড়ো ১/২ চামচ

নুন স্বাদমতো

দই ৫০০ গ্রাম

ঘি ও নুন পরিমাণমতো

বড় এলাচ গুঁড়ো ১/২ চামচ

গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ

কেওড়ার জল ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি আধ কাপ

টমেটো ১টি (ছোট চৌকো করে কাটা)

টমেটো পিউরি ১ কাপ

পদ্ধতি:

ডিম সেদ্ধ করে ছাড়িয়ে আলাদা রেখে দিন। একটা পেঁয়াজ লাল করে ভেজে দইয়ের সঙ্গে দিয়ে পেস্ট তৈরি করুন। অর্ধেক আদা-রসুন আর পেঁয়াজ বাটা, বেসন, বড় এলাচ গুঁড়ো, নুন, কাঁচালঙ্কা কুচি, লাললঙ্কা গুঁড়ো , নিয়ে কিমার সঙ্গে ভাল করে মাখিয়ে নিন। সেদ্ধ ডিম গুলি অর্ধেকটা করে নিন। কিমার মিশ্রণ ডিমের গায়ে লাগিয়ে কাবাব আকারে গড়ুন। একটা ফ্রাইংপ্যানে ঘি গরম করে কাবাবগুলো ভেজে তুলুন। অন্য একটা পাত্রে ঘি গরম করে তাতে টমেটো দিন। পেঁয়াজ-আদা-রসুন বাটা, টকদই, লাললঙ্কা আর নুন দিন। মশলা ভালো তরে কষুন। এবার এতে মেশান কেওড়ার জল। আঁচ থেকে নামিয়ে একটা পাত্রে এই মিশ্রণটা ঢালুন। এর উপর কাঁচালঙ্কা কুচি,গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে কাবাবগুলো রেখে গরম গরম পরিবেশন করুন।


উপকরন:

২০০ গ্রাম ছানা

১/৩ কাপ টক দই

৪টে ছোটো আলু

এক ছড়া কারিপাতা

তেজপাতা ২টি

২টো কাঁচা লংকা

১/৪চা চামচ লংকা গুড়ো

হলুদ গুঁড়ো ১ চামচ

আদা বাটা ১ চামচ

১চা চামচ ধনে-জিরে-মরিচ গুড়ো

১চা চামচ তেল

ঘি ২ চামচ

১কাপ ধনেপাতা কুচি

আন্দাজমতো নুন।

প্রণালী:

টক দই ফেটিয়ে রাখুন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে হাল্কা সোনালী করে ভেজে নিন। ছানা থেকে জল বের করে ছোটো ছোটো বলের আকারে গড়ে ঘিয়ে ভেজে তুলে রাখুন। একটা নন-স্টিক প্যানে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন হলে আলু ও সব মশলা দিয়ে নাড়ুন। কারিপাতা,কাঁচা লংকা,ছানা ও নুন দিন। ওপর থেকে ফেটানো টক দই দিয়ে একটু জল দেবেন। ফুটবে খানিকটা। গা মাখাও করতে পারেন,আবার ইচ্ছেমতো ঝোল রাখতে পারেন। ওপরে ধনেপাতা কুচি  ছড়িয়ে দিন। ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগে।



No comments:

Post a Comment