উপকরণ:
ভেটকি মাছ ৫০০ গ্রাম
পাউরুটি ভেজানো ৩ পিস/আলু সিদ্ধ
লবণ পরিমাণমতো
কাঁচামরিচ ২-৩টি
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা ও রসুন বাটা ১ চা চামচ
ডিম ১টি
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
ফিস সস ১ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১/২ চামচ
সয়াসস ১ চা চামচ
ডিম ১ টি
টোস্ট বিস্কিট এর গুড়া পরিমান মত
তেল ভাজার জন্য
প্রনালি:
মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিন। সব উপকরন(ডিম, টোস্ট বিস্কিট এর গুড়া, তেল বাদে) দিয়ে ভালো করে মেখে গোল চ্যাপ্টা আকার করে নিন। এখন কড়াইতে তেল দিয়ে কাটলেট গুলা ডিমে ডুবিয়ে বিস্কিট এর গুড়াই গরিয়ে ডুবো তেল ভাজুন। সস দিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment